নিজস্ব প্রতিবেদক:
নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য, গ্রীন বাংলা নিউজের নির্বাহী সম্পাদক এবং সমাজসেবক আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মিঞার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
কলেজের ছাত্র ও শিক্ষকবৃন্দের যৌথ উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণপুর ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ সব বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে বক্তারা আব্দুল্লাহ আল মামুন মিঞার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং কলেজের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। সবশেষে মহান রব্বুল আলামীনের দরবারে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য দান করার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।