জিম্বাবুয়েকে ৮৪ রানে হারিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

দ্বিতীয় ওয়ানডেতে ট্রাভিস হেডে ৭৫ বলে ঝোড়ো সেঞ্চুরির পর জিম্বাবুয়ের আরকিছুই করার ছিল না। ৩৫৭ রানের লক্ষ্য দাঁড় করারনোর পর নিশ্চিত হয়ে গিয়েছিল অজিদের জয়। শেষ পর্যন্ত স্বাগতিক জিম্বাবুয়ে ৪৮.৩ ওভার ব্যাটিং করে থেমেছে ২৭২ রানে।

হারারেতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ৫৯ রানে জেতার পর দ্বিতীয় ম্যাচে ৮৪ রানে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

জিম্বাবুয়ের কোনো ব্যাটারই সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। বেশ কয়েকটি মাঝারি মানের ইনিংস এলেও অজি বোলারদের সামলে কারো ব্যাটেই আসেনি অর্ধশতক। সর্বোচ্চ ৪৫ রান এসেছে অধিনায়ক সিকান্দার রাজার ব্যাটে। ব্রেন্ডন টেইলর করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান। ৩৮ রান করেন ক্রেইগ আরভিন। ৩৪ ও ৩০ রান করেন ইনোসেন্ট কাইয়া ও বেন কারান।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সমান দুটি করে উইকেট পেয়েছেন হ্যাজেলউড, কনোলি, রেনশ ও জাম্পা। সমান একটি করে নাথান এলিস ও অলিভার পিক। ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড।

নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ২১ রান করা জশ ইংলিশকে ফেরান মাসাকাদজা। ২২৯ রানে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২০ রানের বেশি করতে পারেননি অ্যালেক্স ক্যারি। ব্র্যাড ইভান্সের বলে আউট হয়েছেন বেন কারানকে ক্যাচ দিয়ে। তার বিদায়ে চতুর্থ উইকেট হারায় অজিরা ২৮৬ রানে।

হেডের পর বড় ইনিংস খেলার সুযোগ তৈরি হওয়া কপার কনোলি অবশ্য থেমেছেন ৭৮ রানে ব্র্যাড ইভান্সের বলে ব্রেন্ডন টেইলরকে ক্যাচ দিয়ে। ২৯৭ রানে ৫ উইকেট হারানো অজিরা শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৫৬ রান সংগ্রহ করে।

শেষদিকে সেটি সম্ভব হয়েছে অলিভার পিকের ১৮ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংসে। দুটি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ছিলেন তিনি। তাকে সঙ্গে দিয়ে ৬ রানে অপরাজিত ছিলেন নাথান এলিসও।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন ব্র্যাড ইভান্স। দুটি ওয়েলিংটন মাসাকাদজা ও একটি ওয়েসলি মাধেভেরে।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী ২০ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930