চাঁদপুর সদরের ইব্রাহিমপুরে চেয়ারম্যান প্রার্থী হাজী ইসমাইল তালুকদারের ব্যাপক গন সংযোগ

 

মোঃ হোসেন গাজী।।

ইউপি নির্বাচন কে ঘিরে জমে উঠেছে বিভিন্ন দোকান পাট ও প্রতিটি বাড়িতে,ব্যাপক গন সংযোগ ও জন- সাধারনদের মাঝে কুশল বিনিময় করেন চাঁদপুর সদর উপজেলা ১১নং ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ ইসমাইল তালুকদার।

৫ই’অক্টোবর সোমবার সকাল ১০ টায় ঈদগাঁ বাজার থেকে শুরু করে দুপুর পর্যন্ত ইউনিয়নের ৫নং ওয়ার্ড চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ ইসমাইল তালুকদার তাঁর নিজ এলাকার তফদ্দার বাড়ি, সর্দার বাড়ি,খান বাড়ি, বেপারী বাড়ি,চৌকিদার বাড়ি, গাজী বাড়ি,কবিরাজ বাড়ি,শেখ বাড়ি,পাটওয়ারী বাড়ি, মৈশাল বাড়ি, জমাদার বাড়ি সহ প্রতিটি বাড়িতেই তিনি দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ ইসমাইল তালুকদার বলেন-আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে ইউনিয়নের জন সাধারন দের মাঝে আমার আসা। আপনাদের দোয়া ও সমর্থন থাকলে ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে আপনাদের যেকোন সেবাই আমি করে যাবো। মানুষের পাশে,উন্নয়নের পথে। গন সংযোগ কালে তিনি আরো বলেন- আমি এই এলাকার সন্তান, আপনাদের প্রতি আমার হক আছে। এবং আমাকে আপনারা জয়ী করলে, আমার থেকেও আপনাদের হক আছে।আমার এক কথা,ইনশাআল্লাহ আমি বিজয়ী হলে যা কথা দিয়েছি তাই’ করবো। এই ইব্রাহিমপুর ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার জন শক্তি। তাই কোন প্রতিশ্রুতি নয়,আমি আপনাদের আস্থা অর্জন করতে চাই, স্থানীয়রা বলেন- আমরাও চাই আমাদের এই ইউনিয়নে একজন সৎ,শিক্ষিত, আদর্শবান মানুষ, যার সততায় এই ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন। তাই আমরা হাজী মোঃ ইসমাইল তালুকদারকে চাই।সে চেয়ারম্যান নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমাদের জন্য মঙ্গল জনক হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930