নরসিংদীতে অস্ত্র-গুলিসহ ডাকাত দলের ৭ জন গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলি ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার বিকেলে নরসিংদী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদীর সদরের মাধবদী থানার ডৌকাদি এলাকার (ক্লাবঘর) মোঃ হাফিজ উদ্দিনের ছেলে মোঃ মোখলেছ মিয়া (২৫), একই এলাকার মৃত আমির হোসেন এর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২২), ডৌকাদি নিমতলা এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৮), মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৩০), মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ ইউনুছ মিয়া (২৩), ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্চারামপুর থানার দশদোনা (দক্ষিনপাড়া) এলাকার মোঃ কামাল উদ্দিনের ছেলে মোঃ মনির হোসেন (৩৫) ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার প্রতাবনগর এলাকার মোঃ আব্দুল মান্নানের ছেলে হাবিবুর রহমান সায়েম (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত আড়াই টায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম- বার এর নেতৃত্বে মাধবদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইমদাদুল হকসহ জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম নরসিংদী-মদনপুরগামী সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় ওই সড়কের আব্দুল্লাহকান্দি সাকিনস্থ পল্লীবিদ্যুৎ সাব স্টেশনের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি, দুটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল সহ গ্রেফতার করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায়, জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় তারা পরস্পর সহযোগীতায় মাধবদী থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্য ঘটনাস্থলে অস্ত্র গুলিসহ সমবেত হয়েছিল।উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে মাধবদী থানায় পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯A/১৯(F)ধারায় পৃথক পৃথক এজাহার দাখিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930