ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৬-নং ওয়ার্ডে বাবু সুনা নন্দীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

এম.এম কামাল: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক বাবু সুনা নন্দীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ বুধবার বিকাল ৪ টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ডে
শাখারি বাজারের বুড়ির বাগান যুবদলের আহবায়ক বাবু সুনা আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক রাবিন্দ্র কুমার নন্দী বাবু সোনা, যুগ্ম আহবায়ক মোঃ ফয়সাল, মোঃ জাপর প্রধানীয়া, সদরঘাট বিএনপির সাধারণ সম্পাদক রাসেল মিজি, বাংলা বাজার ইউনিট বিএনপির সভাপতি মফিজুর রহমান খান, যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজুল, মোঃ আজাদ, মোঃ মোস্তফা মিজি, ৩৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য সাইফুল ইসলাম।সমাজের অসহায় ও হতদরিদ্রের মাঝে ঈদ উৎসবকে স্বাচ্ছন্দ ও আনন্দময় করতে উক্ত ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930