নারীদের পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়- আহমেদ আবু জাফর

 

ঢাকা, রবিবার, ৮ মার্চ,২০২৬: নারীদের পেছনে ফেলে কোনো সমাজ বা রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, নারী ও পুরুষ একসঙ্গে কাজ করলেই একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।

রবিবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর বিজয়নগরে হোটেল অরনেটের হলরুমে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে বিশ্ব নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত ইফতার মাহফিল, নারী সম্মাননা ও সাংবাদিকদের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আবু জাফর বলেন, বর্তমান বিশ্বে নারীরা শিক্ষা, প্রশাসন, রাজনীতি, সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্যসহ সবক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের প্রতিটি ধাপে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নারীদের সক্ষমতা ও অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।

তিনি আরও বলেন, নারী সাংবাদিকরা আজ নানা প্রতিকূলতা মোকাবিলা করেও পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন। তাঁদের নিরাপত্তা, মর্যাদা এবং পেশাগত পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। তিনি নারী সমাজকে আলোকিত করতে নানামুখী উদ্যোগের কথা জানান। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি এ সভার উদ্বোধন করেন।

সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী সভাপতি রাজু আলীম। প্রধান আলোচক ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মীর আব্দুল আলীম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বাংলাদেশ এডিটর ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অফ বাংলাদেশের মহাসচিব অশোক ধর, মিডিয়া জার্নালিস্ট ফোরামের সভাপতি সাইদ মাহমুদ, নজরুল ইসলাম হান্নান, জহিরুল ইসলাম মিঠু ও সংগঠনের মহাসচিব মোক্তার হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। নারী সাংবাদিকদের কাজের স্বীকৃতি দিতে এবং তাদের অনুপ্রাণিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন নারীকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে সাংবাদিকদের কল্যাণে আর্থিক সহায়তার অংশ হিসেবে কয়েকজন সাংবাদিকের মাঝে চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিক নেতা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক লায়ন মো: বদিরুজ্জামান।

দিবসটি উপলক্ষে এ চার নারীর সাফল্যের ধারাবাহিকতায় নাজমুন নাহার, শরীফা খাতুন, শাহানা সেলিম ও ফেরদৌস আক্তার মারিয়াকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930