প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন-শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

 

স্টাফ রিপোর্টারঃশিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, নেতা যদি সৎ না হয়, তাহলে দেশের উন্নয়ন হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। আজকে একজন দিনমজুর নিজের খাওয়ার ব্যবস্থা করতে পারেন। শিক্ষার্থীরা বছরের শুরুতে বিনামূল্যে বই পাচ্ছে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গনে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ৫২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৬৫ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলে উন্নয়নের কাজ করতে পেরেছি। সুযোগ না দিলে আমি উন্নয়নের কাজ করতে পারতাম না। ভোটটা অনেক দামী জিনিস। চেষ্টা করি আপনাদের বিশ্বাস ও আস্থা রাখতে। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে কাজ করতে চেষ্টা করছি। আপনারা সুযোগ দিলে আগামীদিনেও আপনাদের পাশে থাকব।

দীপু মনি বলেন, মেঘনার ভাঙনে হাইমচরের চেহারা ভালো ছিলো না। বাঁধ দেয়ার কারণে এখন উপজেলার চেহারা পুরোপুরি পাল্টে গেছে। আর এটা সম্ভব হয়েছে জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) হুমায়ুন প্রধানিয়া, জেলা যুবলীগ নেতা মোহাম্মদ আলী মাঝি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার, আতিকুর রহমান পাটওয়ারীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930