ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ে মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়।
পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,পৌর মেয়র মহমুদ আলম লিটন, উপজেলা ভাই চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার ।
এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মেহেদী হাসান প্রমুখ।
এসময় ইউপি চেয়ারম্যানগণ, সরকারী দপ্তরের কর্মকর্তাগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
শেষে ফুলবাড়ী ফায়ার সার্ভিস কর্মিদের পরিবেশনায় ভূমিকম্প ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ক মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল: ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930