ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চান আইভি

 

নারায়ণগঞ্জ রিপোট–নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচন্ড ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে হবে। ঐক্যের আওয়ামী লীগ গড়তে চাই।

রবিবার (২৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি।

মেয়র আইভি বলেন, আমি সংক্ষেপে বলতে চাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সূতিকাগার। নারায়ণগঞ্জ থেকে মিছিল না গেলে ঢাকায় সমাবেশ হত না। এখানে নেতৃত্ব দিয়েছেন শামসুজ্জোহা, আলী আহমদ চুনকা, নাজমা রহমানসহ প্রয়াতরা।

তিনি আরও বলেন, কারও নামে স্লোগান নয়। নেত্রীর নামে স্লোগান দিন। এখানে আসার পর থেকে ভাইয়ের নামে স্লোগান হচ্ছে। নেত্রীর নামে তো দিলেন না। নেত্রীর নামে স্লোগান দিন। আওয়ামী লীগের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। স্লোগানে স্লোগানে মুখরিত হতে হবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম। খুন গুম বন্ধ করে নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চাই।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দিপু মনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরি পরিষদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, সাহাবউদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. সেলিনা হায়াত আইভি, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহিদ বাদল।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930