ফরিদগঞ্জে গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানিজিং কমিটির নির্বাচনে ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা

 

মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধিঃ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়’র

ম্যানিজিং কমিটির বিভিন্ন ক্যাটাগরীর  সদস্য নির্বাচনে সাধারন অভিবাবক সদস্য পদে ০৬ জন, সংরক্ষিত মহিলা অভিবাবক সদস্য পদে ০১ জন,সাধারন

শিক্ষক প্রতিনিধি  পদে ০২ জন ও সংরক্ষিত মহিলা শিক্ষক  প্রতিনিধি পদে ০১ জন সহ মোট ১০ জন প্রার্থীর মধ্যে ০৮ জনের মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। এবং সাধারন অভিবাবক সদস্য পদে ০২ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর)সকাল  সাড়ে ৯ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয়ে  প্রার্থীদের ঊপস্হিতে মনোনয়ন পত্র যাচাই বাচাই করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার এ,কে মোহাম্মদ আলী জিন্নাহ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, অভিবাবক সদস্য পদে ভোটার তালিকার সাথে মিল না থাকায় হুমায়ুন কবির (ভোটার নং -৪৭১) এর প্রস্তাবক ও সমর্থকের নাম ভূল থাকায় ও মোঃ বাসার খাঁন (ভোটার নং-৩৪৮) এর নাম প্রস্তাবকের নাম ভূল থাকায় ০২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দ্বয় বাতিল করা হয়। অন্য সকলের মনোনয়ন পত্র বৈধ হয়েছে।এর মধ্যে যথাক্রমে অভিবাবাক সদস্য পদে ০১। আব্দুল কাদের খোকন ০২। মজিবুর রহমান ০৩।জিল্লুর রহমান কাজল ০৪। মাসুদুর রহমান খাঁন ০৫। সংরক্ষিত মহিলা অভিবাবক সদস্য পদে সেতারা বেগম ০৬। শিক্ষক প্রতিনিধি পদে নাছির উদ্দিন, ০৭।মোঃ দেলোয়ার হোসেন ও ০৮। সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে শামসুন নাহার।

ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীতার  প্রত্যাহারের শেষ তারিখ  ০৪ ডিসেম্বর এবং ১৫ ডিসেম্বর ভোট গ্রহন। ভোটার সংখ্যা  ৮১৭ জন।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930