ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ছয় জুয়াড়ী আটক

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ছয় জুয়াড়ীকে আটক করেছে। রোববার (১২ফেব্রয়ারী) সন্ধায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর এলাকার একটি ইট ভাটার পাশ থেকে তাদের আটক করে পুলিশ। সোমবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরন করা হয়।
আটক ব্যাক্তিরা হলেন,উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর এলাকার মৃত নুরুল ইসলাম এর ছেলে ইউসুফ আলী (৫২),মিস্টার হিমচন্দ্র হেমরম এর ছেলে মিস্টার জুয়েল হেমরম (২৩),মৃত ছিদ্দিকুল্লা এর ছেলে মোঃ আব্দুস সালাম (৭০) একই এলাকার ঘোনাপাড়া গ্রামের নজিমুদ্দীন এর ছেলে মোঃ হাফিজুল রহমান (৪০),মোঃ নজরুল ইসলাম এর ছেলে মোঃ আব্দুল আজিজ (৫৫) এবং মৃত নবির উদ্দীন এর ছেলে মোঃ গোলজার হোসেন (৪১)।
থানা পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার ০৬নং দৌলতপুর ইউনিয়নের জয়নগর এলাকার একটি ইট ভাটা সংলগ্ন আম বাগানের ভিতরে জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালালে,জুয়াড়ীরা পালানোর চেষ্টা করলে,এক সেট জুয়া খেলার তাস,নগদ ৫হাজার ৬৩০ টাকা সহ ওই ছয় জন জুয়াড়ীকে হাতেনাতে আটক করে পুলিশ।
ফুলবাড়ী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, তারা মাঝে মধ্যে ওই এলাকায় জুয়া খেলা নিয়ে এলাকার সামাজিক শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করত,খবর পেয়ে জুয়ার খেলার সময় হাতেনাতে তাদের ৬জনকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য বংগীয় জুয়া আইনের ৩/৪ ধারায় থানায় মামলা দায়ের করে,সোমবার দুপুরে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল: ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930