আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশা করি নেত্রী আমাকে মূল্যায়ন করবেন —-এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন

সুজন পোদ্দার, কচুয়া :
আমি একজন সাবেক আমলা হিসাবে নয়, আপনাদের সকলের ভাই হিসাবে পাশে থাকতে চাই। আমি দীর্ঘদিন বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ন মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেছি সুনামের সহিত। তাঁর ফলশ্রæতিতে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে জাতীয় রাজস্ববোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব হিসাবে দায়িত্ব্ প্রদান করেন। দায়িত্ব পালনকালে বিডিআর বিদ্রোহের মতো স্পর্শকাতর ঘটনার সময় আমি স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের দায়িত্বে থেকে শেখ হাসিনার পরামর্শে ওই ঘটনার শান্তিপূর্ণ সমাধানে কাজ করেছি। রাজনীতিতে এসে সর্বসাধারনের সাথে মিশে আমার কাছে মনে হয়েছে এরই মধ্যে দিয়ে জনগণের সেবা করা সম্ভব। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রী আমাকে মনোনয়ন দিলে কচুয়াবাসীর উন্নয়নে কাজ করে যাবো। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া আসন থেকে নৌকা মনোনয়ন দিয়ে নেত্রী আমাকে মূল্যায়ন করবেন। তিনি গতকাল রবিবার বিকালে উপজেলার সাচার বাজারে ব্যবসায়ী ও সর্বসাধারণের সাথে গণসংযোগ শেষে পাথৈর ইউনিয়নের বড়দৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী নূরে আলমের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফ চৌধুরী রুবেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. এম.এ মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হযরত আলী মেম্বার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহাল প্রধান, নির্বাহী সদস্য শাহীন সরোয়ার, যুবলীগ নেতা রাহাত চৌধুরী মামুন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930