হাতীবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার 

শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় ধরনী কান্ত রায় নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করে স্থানীয় ইউপি পরিষদে জমা দেন স্থানীয়রা। তবে মোটরসাইকেল চালক পালিয়ে যান।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নওদাবাস বাজারে এ ঘটনাটি ঘটেছে।
নিহত ধরনী কান্ত রায় উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস গ্রামের মৃত বীরেন্দ্রনাথের ছেলে। এছাড়া তিনি একজন কৃষক।
প্রত্যক্ষদর্শী রাকিবুল হাসান রিপন বলেন, ওই বৃদ্ধ দুপুরে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার দইখাওয়া মোড় থেকে আসা দইখাওয়া গামী দ্রুত গতির একটি মোটর সাইকেল ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বরত আহত হন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার কোন অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930