জননেতা সুজিত রায় নন্দী আগামীকাল চাঁদপুর আসছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতিসন্তান জননেতা সুজিত রায় নন্দী সোমবার সকালে চাঁদপুরে আসছেন।

তিনি (১৮সেপ্টেম্বর) সোমবার সকাল সাড়ে ৭. টায় নৌ-পথে রওয়ানা হয়ে সাড়ে ১০.টায় চাঁদপুরে পৌঁছবেন।

সকাল ১১.টায় হাইমচরে পৌঁছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক সভাপতি ও গন্ডামারা মোয়াজ্জেম হোসেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ সৈয়দ মোয়াজ্জেম হোসনের কবরে শ্রদ্বা নিবেদন করবেন।
এছাড়াও হাইমচরের সদ্যপ্রয়াত আওয়ামীলীগ নেতা-কর্মি দের কবরে শ্রদ্বা নিবেদন সহ তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন।

এরপর বিকেল ৪.টায় জেলা মৎসজীবী লীগের আয়োজনে মতবিনিম সভায় প্রধান অতিথি হিসেবে যোগদিবেন।
সেখানে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও প্রধান বক্তা হিসেবে সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল উপস্হিত থাকবেন।

এছাড়াও তিনি দিনব্যাপী রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930