নিজস্ব প্রতিবেদক:
আজ ৪ অক্টোবর ২০২৩ তারিখ চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চাঁদপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন। এসময় তিনি বিভিন্ন কারাবন্দীদের সাথে আলাপ করেন এবং তাদের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজ নেন। এছাড়া তিঁনি বন্দীদের ওয়ার্ড, প্রশিক্ষণ কেন্দ্র, রসুইঘরসহ বিভিন্ন অবস্থানে যেয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা কারাগার চাঁদপুরের জেলা সুপার জনাব মোহাম্মদ ফোরকান ওয়াহিদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।



