আল ইব্রাহিম, শ্রীমঙ্গল,প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়েজনে ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য অভিভাবকদের সাথে দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৫ অক্টোবর) উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়নের ভুড়ভুড়িয়া চা বাগান সভা অনুষ্ঠিত হয়। এসময় কোর সাপোর্ট মডেল (CSM) প্রকল্পের সমাজ কর্মী শাওন শীল এর সঞ্চালনায় পাড়াভিত্তিক অভিভাবকদের ৩টি দলের সাথে মাসিক মিটিং অনুষ্ঠিত হয়।
এসময় সভা উপস্থিত সদস্যদের কাছ থেকে শিশু সুরক্ষা, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, জন্ম নিবন্ধনে পিছিয়ে পড়া ইত্যাদি বিষয়ে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়।
আল ইব্রাহিম
শ্রীমঙ্গল,মৌলভীবাজার
মোবাইল:০১৬১৭৫০২২৩০



