ফুলবাড়ীতে দুই ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ১৯ নেতার নামে মামলা,নেতা-কর্মিরা ঘরছাড়া

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে গত চারদিনের হরতাল-অবোরোধ কেন্দ্র করে দুই ইউনিয়ন চেয়ারম্যানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৯জন শীর্ষ নেতার নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে থানা পুলিশ।
পুলিশের লাগাতার অভিযানে গ্রেফতার এড়াতে ঘরছাড়া হয়ে পড়েছে বিএনপির নেতা-কর্মিরা, তালাবন্ধ হয়ে পড়ে আছে বিএনপির পাটি অফিস।

হরতাল ও অবরোধ চলাকালে যানবহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি সহ,সরকার বিরোধী স্লোগান এবং পুলিশের কাজে বাঁধা প্রদানের অপরাধে গত এক নভেম্বর রাতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় এ মামলা দায়ের করেন ফুলবাড়ী থানা পুলিশ।

এ মামলায় আসামী করা হয়েছে ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান নবীউল ইসলাম(৫৫),সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন (৫০), পৌর বিএনপির সাধারন সম্পাদক ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাহাজুল ইসলাম(৫২), উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম(৪৮), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল্যা মন্ডল (৫০), উপজেলা যুবদলের আহব্বায়ক আবু সাইদ (৪৮), সদস্য সচিব মাহবুবুর রহমান (৪২), উপজেলা সেচ্চাসেবক দলের আহব্বায়ক মকলেছুর রহমান নবাব (৪৭), সদস্য সচিব আনোয়ারুল হক (৪০), উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিবলি সাদিক, যুগ্ম আহব্বায়ক চঞ্চল, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক আব্দুর রহমান,শাহেদ ইসলাম, মাসুদ রানা, শিবনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু দাউদ, শিবনগর ইউনিয়ন যুবদলের নেতা মেহেরাজ মজুমদার আকাশ, কাজিহাল ইউনিয়ন যুবদল নেতা আরাফাত মন্ডল, যুবদল নেতা মোঃ কিবরিয়া। এছাড়া অজ্ঞাত নামা আরো অনেকে। এদের মধ্যে শিবনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু দাউদ, শিবনগর ইউনিয়ন যুবদলের নেতা মেহেরাজ মজুমদার আকাশ,কাজিহাল ইউনিয়ন যুবদল নেতা আরাফাত মন্ডলকে আটক করেছে পুলিশ।
এছাড়া ২৮ অক্টোবরের আগেই পুলিশের বিশেষ অভিযানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ও শিবনগর ইউনিয়ন যুবলের যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান সাজুকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
সরেজমিনে দেখা যায় শহরের নিমতলা মোড়ে পৌর বিএনপির পাটি অফিসটি বন্ধ, সেখানে কোন নেতা-কর্মিও দেখা পাওয়া যায়নি, একই অবস্থা বাসষ্টান্ডের উপজেলা বিএনপির পাটি অফিসটি, বিএনপির নেতা-কমিদের কাউকে দেখা মিলছেনা, তাদের অনেকের ব্যবহারীত ফোন গুলোও বন্ধ পাওয়া যায়।
দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি অভিযোগ করে বলেন, বিরোধী দলের আন্দোলন বন্ধ করে সরকার এক তরফা নির্বাচন করার জন্য বিএনপির নেতা-কমির নামে মিথ্যা মামলা দায়ের করেছে । তিনি দাবী করে বলেন, নেতা-কমিদের নামে মামলা দিয়ে হয়রানী করে আন্দোলন বন্ধ করা যাবেনা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন,তারা গত ২৯ অক্টোবর হরতাল ও ৩১ নভেম্বর অবোরোধ চলাকালে যানবহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে,সরকার বিরোধী স্লোগান দেয় এবং পুলিশের কাজে বাঁধা প্রদান করে দোকান ঘর ভাংচুর করে। এ কারনে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল:০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930