শেরপুরের নকলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

জাহাঙ্গীর হোসেন, শেরপুর :’নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা হয়েছে।

২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম সরোওয়ার্দ্দী বাবু।

আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম (জিন্নাহ), পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, স্বাস্থ্য কর্মকর্তা (এমসিএইচএফপি) ডা. রাশেদুজ্জামান রাতুল, উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্নিজ ফাতেমা, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক জিয়াউল আলম, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ ও শফিউল আলম লাভলু প্রমুখ।

সভায় ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারি ও স্বেচ্ছসেবী এবং স্থানীয় সাংবাদিকগণ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930