চাঁদপুর শহরের যানযট নিরসনে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয় ” ওয়ান ওয়ে রোড” বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছেন।
চাঁদপুর শহরের ওয়ান মিনিট, শপথ চত্বর, পালবাজার এলাকার যানজট কমানোর লক্ষ্যে চাঁদপুর প্রেসক্লাবের সামনের রোড দিয়ে ওয়ান মিনিট যাওয়ার রাস্তাটি সম্মানিত পুলিশ সুপার মহোদয় ও মেয়র মহোদয়ের নির্দেশক্রমে একমুখী চলাচল করা হয়েছে। ওয়ান মিনিট দিয়ে প্রেসক্লাবের দিকে যাওয়া যাবে কিন্তু প্রেসক্লাবের সামনে থেকে ওয়ান মিনিটের দিকে যাওয়া যাবে না। যানযট নিরসনে “ওয়ান ওয়ে রোড” ব্যবহারে সকলের সহযোগিতা কামনা করছি।



