চাঁদপুর সদরে নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলনের যোগদান

 

আবুল হোসেন

চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন মো: জিয়াউল হক মিলন।

গত ১৯নভেম্বর তিনি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে যোগদান করেন। চাঁদপুরে যোগদানের পূর্বে তিনি বরগুনা জেলার বামনা উপজেলায় উপজেরা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঝালকাটি জেলোর নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কাটাখালী গ্রামে।

চাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, তিনি সর্বপ্রথম ২০০৫ সালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন। তিনি ১৯৯৮সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (অনার্স) ও একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০০সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ব্যক্তি জীবনে তিনি ১ছেলে ও ১মেয়ে সন্তানের জনক।

চাঁদপুর সদর উপজেলার নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জিয়াউল হক মিলন বলেন,আমি শিক্ষক, সুধীজন, সাংবাদিক সকলের সহযোগিতায় যেন শিক্ষার উন্নয়নে কাজ করতে পারি। আমি আমার কাজে সকলের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930