দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৮.৭ ডিগ্রি

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। শুক্রবার সকাল ৬টায় এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমকি ২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে চুয়াডাঙ্গা ও পঞ্চগড়সহ দেশের চার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। সংস্থাটি বলছে, এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে সামান্য বাড়তে পারে।

পরদিন রবিবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের সামান্য বাড়তে পারে। আর আগামী সোমবার থেকে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া আগামী তিনদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়টি পশ্চিমবঙ্গো ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় সামান্য পরিবর্তন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930