মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ২৭আগস্ট ২০২৪ সালের স্মারকের প্রেক্ষিতে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার এই কমিটি গঠন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা
সুলতানা রাজিয়াকে আহ্বায়ক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিনকে সদস্য সচিব করে গঠিত ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ক্রীড়ানুরাগী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, স্থানীয় ক্রীড়া সংগঠক ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ক্রিকেটার ও ছাত্র প্রতিনিধি সাদ্দাম হোসেন এবং ক্রীড়া সাংবাদিক শামীম হাসান।
সারা বছর মাঠের খেলায় ফরিদগঞ্জকে সরব রাখতে নবগঠিত এই এডহক কমিটি অগ্রনী ভূমিকা রাখবে এমটাই প্রত্যাশা ক্রীড়া প্রেমী ও স্থানীয় ক্রীড়া সংগঠকদের।



