নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়/বিক্রয়ের জন্য প্রদর্শনকারী ০৬ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ১৩০৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ০৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অদ্য ২৬/০১/২০২৫ খ্রিঃ তারিখ রবিবার পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি টীম কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬খ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে বিসমিল্লাহ আড়ৎ, ভুলতা, রূপগঞ্জ , নারায়ণগঞ্জ ৪টি প্রতিষ্ঠান এবং কাঁচপুর বাজার, কাঁচপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এ ২টি প্রতিষ্ঠান পলিথিন বিক্রয়/বিক্রয়ের জন্য প্রদর্শনকারী প্রতিষ্ঠান হতে মোট ০৭ হাজার টাকা জরিমানা ধার্যপূবক আদায় করা হয় এবং মোট ১৩০৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, জনাব মোঃ রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়/বিক্রয়ের জন্য প্রদর্শনকারী, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।



