সংবাদ বিজ্ঞপ্তি:
” ঠেকাও প্লাস্টিক, ঠেকাও দূষণ” বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এনভায়রনমেন্ট প্রটেকশন ফোরাম আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা। ৫ জুন রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সকাল ১১ ঘটিকায় Environment Protection Forum (EPF) এবং এর সদস্য সংগঠন নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন NDF এবং উদয়ন বাংলাদেশ এর আয়োজনে পরিবেশ প্লাস্টিক বর্জ্য দূষণ থেকে রক্ষা, পলিথিন ও প্লাস্টিক জাত পন্য ব্যবহার কমিয়ে আনার আহবানে মানব বন্ধন আয়োজন করা হয়।।
উক্ত মানব বন্ধনে প্রধান অতিথি হিসাবে মুল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট আইন ও মানবাধিকার গবেষক ও ক্যাম্পেইনার তাহমিনা রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন NDF এর চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, উদয়ন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক জনাব শেখ আসাদ।
ইপিএফ Environment Protection Forum এর সদস্য সংগঠন গুলো
বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, খুলনা, বরিশাল এ বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপনে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে।
ঢাকায় কেন্দ্রীয় ভাবে অনুষ্ঠিত আয়োজনে সংহতি জানাতে অংশনেন বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুব্বুস, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আকবর হোসেন, তিস্তা রক্ষা আন্দোলেন সমন্বয়ক ফরিদুল ইসলাম, গ্লোবাল ল থিংকার সোসাইটির নির্বাহী সামস সহ সামাজিক ও পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত মানববন্ধনটি বেলা ১১ টায় শুরু হয়ে বেলা ১২ টায় শেষ হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা জনাবা তাহমিনা রহমান বলেন যে আমরা প্লাস্টিক ও প্রাস্টিক জাত দ্রব্যের যে আক্রান্ত ছোবলে পড়ছি এবং পরিবেশ অধিদফতর বা মন্ত্রণালয় এর যে পরিসংখ্যান দেখছি তাতে আমাদের মনেই হচ্ছে যে আমরা নাগরিকদের জীবন রক্ষার জন্য এখন বলতেই হবে বা সবাইকে সোচ্চার কন্ঠে ঘোষনা করতে হবে ” ঠেকাও প্লাস্টিক, ঠেকাও দূষণ”
অনুষ্ঠান থেকে যেসকল দাবী উপস্থাপন করা হয়-
১। পলিথিন ও প্লাস্টিকজাত ব্যাগ,পানির বেতল ও অন্যান্য পন্যের লাগামহীন ও অনিয়ন্ত্রিত উৎপাদন বন্ধ করুন।
২। বর্জ্য ব্যাবস্থাপনা জোড়দার করুন। সংশ্লিষ্ট সকল সংস্থা বিশেষ করে সিটি কর্পোরেশন / পৌরসভাসহ স্বাস্থ্য ও পরিবেশ দপ্তর সমূহকে দায়িত্ব পালনে সক্রিয় করুন।
৩। গৃহস্থালি ও অন্যান্য উৎস হতে উদ্ভোত বর্জ্যের ব্যবস্থাপনায় জনগনের অংশগ্রহণ নিশ্চিত করা নীতিমালায় প্রনয়ন করুন।
৪। নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও প্লাস্টিক জাত পন্যের বিকল্প পন্য উৎপাদনে জনগনকে উৎসাহিত ও সহযোগীতা করুন।
৫। বেসরকারি সংস্থা এবং মিডিয়ার (প্রিন্ট ইলেকট্রিক এবং অনলাইন) এর প্রতি আহবান পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর দিক তুলে ধরে জনগনকে সচেতন করুন এবং প্লাস্টিক পলিথিন এর বিকল্প ব্যবস্থায় সবাইকে আগ্রহী করে তুলুন।



