মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদরের ১২ নং চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও চান্দ্রা ইউনিয়ন বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মহসিন শেখ এর উদ্যোগে ৭ নং ওয়ার্ড দক্ষিণ বালিয়া বেপারী বাড়ী জামে মসজিদে মোঃ মাসুদ বেপারী ও মাইনুদ্দিন পাটোয়ারী তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বেপারী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ উল্লাহ।
৭ আগস্ট শুক্রবার বাদ জুম্মা দক্ষিণ বালিয়া বেপারী বাড়ি জামে মসজিদে নামজ আদায় শেষে স্থানীয়রা জানান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মহসিন শেখ এর জন্য দোয়া ও শুভ কামনা করেন
চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক, গরীব অসহায়, দিনমজুর পরিবারের বন্ধু মোঃ মহসিন শেখ তিনি বলেন, জনগণের মতামতই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের আস্থা ও সমর্থন পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী চান্দ্রা ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। জনপ্রতিনিধি হিসেবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে। তিনি আরো বলেন ইউনিয়ন সর্বস্তরের জনগণের পূর্ণ সমর্থন কামনা করেন।



