ত্বকে বয়সের ছাপ? জেল্লা ফিরে পেতে খান বাঁধাকপি

 

কোন তিনটি কারণে খেতেই হবে বাঁধাকপি-

গবেষণা বলছে, বাঁধাকপি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। ভিটামিন সি, খনিজ, ফাইবার সমৃদ্ধ বাঁধাকপি যে কোনও রোগের সঙ্গে লড়তে অন্যতম অস্ত্র হতে পারে।

ত্বকের বয়স ধরে রাখতে অনেকেই বিভিন্ন প্রসাধনীসামগ্রী ব্যবহার করেন। তাতে ত্বকে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। লাভ কিছুই হয় না। জানেন কি, ত্বকের বয়স ধরে রাখতে বাঁধাকপির জুড়ি মেলা ভার। অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ বাঁধাকপি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

বয়সকালে যাতে হাড়ের সমস্যায় ভুগতে না হয় তার জন্য আগে থেকেই সুরক্ষা নেওয়া জরুরি। বার্ধক্যে হাড়ের যত্ন নিতে বাঁধাকপি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। বাঁধাকপিতে থাকা ক্যালশিয়াম, ফসফরাস ও সোডিয়াম হাড় মজবুত ও দৃঢ় করে। সুত্র : আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930